ঢাকা, বাংলাদেশ ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
59

মো: আল আমীন মিয়া, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার চৈতী কম্পোজিট লিমিটেড নামে পোশাক কারখানাকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ ৪ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। গতকাল ৩১আগষ্ট সোমবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ নির্ধারণ করে।
জানা গেছে, চৈতী কম্পোজিট লিমিটেড দীর্ঘদিন ধরে দূষিত রঙিন পানি ও বর্জ্য পরিশোধণ না করেই আশপাশের কৃষি জমি ও জনবসতি এলাকায় নিক্ষেপ করে পরিবেশ দূষণ করে আসছিল। এ অভিযোগে গত ৯জুন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর প্রতিনিধি দল প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে। এসময় কারখানার নিক্ষিপ্ত তরল বর্জ্যরে নমুনা সংগ্রহ করে ঢাকা গবেষণাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষায় বর্জ্যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি ৭৬ মিলিগ্রাম, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি ৪২৯ মিলিগ্রাম, টিএসএস ১৩৯ মিলিগ্রাম, পিএইচ ৯ দশমিক ১৬ পিটি-কো এবং কালার ৫৩৩ পিটি-কো পাওয়া যায়। যা নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার বাইরে এবং পরিবেশের ক্ষতি করে।
পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর সংশোধিত ২০১০ সালের ৭ ধারায় পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন, চৈতী কম্পোজিট লিমিটেডের বিষাক্ত রাসায়নিক বর্জ্যে পরিবেশ ও পার্শ্ববর্তী শীতলক্ষ্যা নদী দূষণের অন্যতম কারণ।
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, পরিবেশ দূষণ, নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

আপডেট সময় : ১০:৩৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬