ঢাকা, বাংলাদেশ ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
13

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার:

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি বিদেশি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক রোজিনা খাতুন ওই গ্রামের আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. স্বপন হোসেন, এসআই (নিঃ) মো. মেহেদী হাসান, এএসআই (নিঃ) মো. নাজমুল সাকিব ও এএসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেনসহ ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানে রোজিনা খাতুনের শয়নকক্ষের খাটের নিচ থেকে কাঠের সাদৃশ্য বাটযুক্ত দুটি সচল পিস্তল, মরিচাযুক্ত তিনটি খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক বলেন, শনিবার রাতে ডিবির বিশেষ টিম অভিযান চালিয়ে দুটি সচল অস্ত্র, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ রুবেল হোসেনের স্ত্রীকে আটক করেছে।

ওসি আরও জানান, পুলিশের তথ্য অনুযায়ী রুবেল হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তার বিরুদ্ধে এলাকায় পেশিশক্তি প্রয়োগ ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সিডিএমএস যাচাই করে মাদকসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১৩টি মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক রোজিনা খাতুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬