ঢাকা, বাংলাদেশ ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে শ্যামলী পরিবহনের চালক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলবাড়ীতে ৬৪ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে বিজিবি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী বাঘা উপজেলার আরিফপুরে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ১জন মাদক ব্যবসায়ী ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার  বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাসের পর টাকা নিয়ে উধাও প্রেমিকা, থানায় অভিযোগ দায়ের দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে
234

নিত্য সংবাদ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোঃ রায়হান (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।  ১৯ মে মঙ্গলবার ভোরের দিকে সাওঘাট এলাকার নুরুজ্জামান রাজার বাড়িতে আম গাছের ঢালের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

ভোরে আম গাছে রায়হানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি ওই যুবক নূরে মদিনার ডাইং কারখানার এক নারী শ্রমিকের সাথে প্রেমের সম্পর্কে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসাইন জানান, আজ ভোর ৪.৪৫ মিনিটের  দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোঃ রায়হান এর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ১২:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬