ঢাকা, বাংলাদেশ ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে শুরু হলো পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান রূপগঞ্জে মাদকের থাবা শিক্ষাপ্রতিষ্ঠানে, মানববন্ধনে শিক্ষার্থীরা দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে শ্যামলী পরিবহনের চালক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলবাড়ীতে ৬৪ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে বিজিবি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী বাঘা উপজেলার আরিফপুরে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ১জন মাদক ব্যবসায়ী ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার 

রূপগঞ্জে মাদকের থাবা শিক্ষাপ্রতিষ্ঠানে, মানববন্ধনে শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে
10

নিরাপন বিশ্বাস, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকসেবীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষের পাশাপাশি এবার তাদের হামলা ও চুরির শিকার হয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

শনিবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলে দরজা ভেঙে প্রবেশ করে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদের অভিযোগ, তারা গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান আসবাবপত্র ও শিক্ষা উপকরণ লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সজিব ওরফে সইজ্জা নামে এক মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে চক্রের মূল হোতাসহ কালা জাহাঙ্গীর ও আল আমিন নামে আরও দুজন পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলে আশপাশের এলাকার প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে। সম্প্রতি এলাকায় মাদকসেবীদের উৎপাত, চুরি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানও নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

এ ঘটনার প্রতিবাদ এবং মাদক নির্মূলের দাবিতে শনিবার দুপুরে নগরপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, মাদকসেবীরা প্রায়ই চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের ভয়ে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “এলাকায় মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। তাদের কারণে আমরা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারি না। আমরা সরকারের কাছে মাদকসেবন ও মাদক ব্যবসা বন্ধের জোর দাবি জানাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “মাদকসেবীরা স্কুলে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান আসবাবপত্র ও শিক্ষা উপকরণ লুট করেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় বলেন, “ঘটনার সঙ্গে জড়িত এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরও দুজনকে আটকের চেষ্টা চলছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে মাদকের থাবা শিক্ষাপ্রতিষ্ঠানে, মানববন্ধনে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬