ঢাকা, বাংলাদেশ ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে আনসার কর্মকর্তার নেতৃত্বে চুরীর চেষ্টাকারী ৪ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পৈতৃক সম্পত্তি দখলে বাধা দেওয়ায় নারীকে জখমের অভিযোগ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত তিন রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই দিনাজপুরে মানবিক কাজের স্বীকৃতি পেলেন যুব স্বেচ্ছাসেবকরা, দেওয়া হলো সম্মাননা ও অনুদান রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১০ বছর পূর্তি উদযাপন রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম গাজীপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম বন্ধে স্মারকলিপি

মৌলভীবাজারে ৯৯ বছরের লিজের জমি দখলের অভিযোগ, ডিসির হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
165

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদরের আদর্শ গ্রামে ৯৯ বছরের লিজকৃত ৭০ শতক খাস জমি জোরপূর্বক দখল করে পাকা স্থাপনা নির্মাণ এবং জমা রেকর্ড হালনাগাদের ফাইল আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী মো. সজ্ঞব খান মুকিদ।

এ বিষয়ে তিনি গত ৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পৃথক আবেদন করেন।

আবেদনে তিনি জানান, তার পিতা মৃত সদর খানের নামে ৭০ শতক জমি ৯৯ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। জমা রেকর্ডে ভুল থাকায় গত ২৭ জুলাই জেলা প্রশাসকের কাছে হালনাগাদের আবেদন করেন। এর সুযোগে আদর্শ গ্রামের সাত্তানুর মিয়া ও তার ছেলে আনিস মিয়া জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেন বলে অভিযোগ তার।

এর আগে ২০২৫ সালের ১০ আগস্ট জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে ১৭ আগস্ট সহকারী কমিশনার (ভূমি)কে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে দীর্ঘ সময়েও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে জমা রেকর্ড হালনাগাদের ফাইলও সংশ্লিষ্ট তহসিলদার আটকে রেখেছেন। এতে সরকারি রাজস্বও বঞ্চিত হচ্ছে।

ভুক্তভোগী দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, দ্রুত জমা রেকর্ড হালনাগাদ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজারে ৯৯ বছরের লিজের জমি দখলের অভিযোগ, ডিসির হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী

আপডেট সময় : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬