ঢাকা, বাংলাদেশ ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক আটক দিনাজপুরে ৪ চোরাই মোটরসাইকেলসহ চোরাইচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে হারিয়ে যাওয়া ক্যামেরা উদ্ধার সহ এক চোরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
245

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরে ফুলবাড়ী থানাধীন এলাকায় গত ১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি হয়ে যাওয়া ২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার সহ এক পেশাদার চোর বাদল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। গত ৯/০৮/২০২৫ ইং তারিখ ফুলবাড়ী থানার আটপুকুর এলাকার একটি বিয়ের অনুষ্ঠান হতে এই২টি ডিএসএলআর ক্যামেরা এবং২টি মোবাইল চুরি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ী থানায় একটি জিডি এন্ট্রি করা হয়। উক্ত জিডির তদন্তকারী কর্মকর্তা ক্যামেরা এবং মোবাইল উদ্ধারের জন্য অভিযান করে কোনো সুরাহা করতে না পারলে জিডির বাদী পরবর্তীতে ফুলবাড়ী থানায় একটি মামলা রুজু করে। মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

পরবর্তীতে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মহোদয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এবং জেলা সাইবার শাখা তথ্য-প্রযুক্তির মাধ্যমে উক্ত ঘটনার চোরকে শনাক্ত করে। পরবর্তীতে ১৫/০৫/২০২৬ ইং তারিখ রাতভর অভিযান পরিচালনা করে চোর বাদল চন্দ্র রায়কে গ্রেফতার করে এবং চোরের দেওয়া তথ্যমতে ২টি ক্যামেরা নীলফামারী এবং রংপুর এলাকা থেকে উদ্ধার করা হয় চোরকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসা বাদে জানা যায়,নীলফামারী জেলার জলঢাকা থানার বাপ্পি নামের এক ছেলের সাথে চোর বাদলের ভালো সম্পর্ক। বাপ্পি পুরাতন ফোন কেনা-বেচা করে। চোর মূলত বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে পাত্র বা পাত্রী পক্ষ হয়ে যায়। এরপর সুযোগ বুঝে বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ক্যামেরা, মোবাইল চুরি করে। পরে তা বাপ্পিসহ বিভিন্ন জনের কাছে বিক্রি করে এবং টাকা ভাগাভাগি করে নেয়। উক্ত চোরের নামে একাধিক মামলা রয়েছে। আসামি বাদল কুমার রায়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরে হারিয়ে যাওয়া ক্যামেরা উদ্ধার সহ এক চোরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

আপডেট সময় : ০২:১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬