ঢাকা, বাংলাদেশ ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক আটক দিনাজপুরে ৪ চোরাই মোটরসাইকেলসহ চোরাইচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে ৪ চোরাই মোটরসাইকেলসহ চোরাইচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
90

সবুজার রহমান, স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের কাহারোলে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ২১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজনদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাহারোলের ফেরুসাডাঙ্গা এলাকার হবিবুর রহমানের ছেলে মো. দুখু মিয়া (৩২), মো. হাবিবুর রহমানের ছেলে মো. এজান, মৃত তেজাম আলীর ছেলে মো. জসিম (২৮) এবং সাহাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মো. মাহাবুর (১৮)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় কাহারোল থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরে ৪ চোরাই মোটরসাইকেলসহ চোরাইচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬