ঢাকা, বাংলাদেশ ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক আটক দিনাজপুরে ৪ চোরাই মোটরসাইকেলসহ চোরাইচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
31

মোঃ আল আমীন, বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে কলেজের দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে। গত ৫ সেপ্টেম্বর শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলখান এলাকার বাবুল মিয়ার সাথে একই এলাকার শাহীন আকন্দের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫/১৬ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাবুল মিয়াকে খোজঁতে পলখান বাজারে যায়। এসময় বাবুল মিয়াকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে আলতাফ হোসেন(১৯) ও সিফাত হোসেনকে(২৩) একটি দোকানে বসা অবস্থায় পেয়ে হামলা তাদের উপর চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে তাদের গুরুতর জখম করে। এসময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা সাত্তার আলী(২৪) নামে আরো এক যুবককে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে
আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় । পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আলতাফ হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন বলেন, বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ঘটনায় জড়িতে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১২:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬