ঢাকা, বাংলাদেশ ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক আটক দিনাজপুরে ৪ চোরাই মোটরসাইকেলসহ চোরাইচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
26

মোঃ আল আমিন মিয়া,বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকার ১২বছর বয়সী এক কিশোরকে অপহরণের পর হত্যার দায়ে মাসুম বিল্লাহ(২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৮সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম রাকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মানিক মিয়া।
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ (২৯) পিরোজপুর জেলার নেছারাবাদের বলদিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি রূপগঞ্জের তারাবো পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। ভুক্তভোগী শিশু রিফাতও একই এলাকায় তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। রিফাত আসামী মাসুমের ভাতিজা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মানিক মিয়া।
মামলার নথিসূত্রে জানা যায়, রূপগঞ্জের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত গত বছরের ৩০ মার্চ দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনজীবী মানিক মিয়া বলেন, শিশুটিকে অপহরণ করে তার চাচা (বাবার ফুফাতো ভাই) মাসুম বিল্লাহ। সে ভুক্তভোগীর মায়ের কাছে মুঠোফোনে ৪০ হাজার টাকাও দাবি করেন। মুক্তিপণের টাকা না দেওয়াতে শ্বাসরোধে শিশুটিকে হত্যার অভিযোগ বিচারে প্রমাণিত হয়েছে। ঘটনার পর মাসুম বিল্লাহ পিরোজপুর সদর থানায় আত্মসমর্পন করেন। পরে মাসুম বিল্লাহ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

আপডেট সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬