ঢাকা, বাংলাদেশ ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে আনসার কর্মকর্তার নেতৃত্বে চুরীর চেষ্টাকারী ৪ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পৈতৃক সম্পত্তি দখলে বাধা দেওয়ায় নারীকে জখমের অভিযোগ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত তিন রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই দিনাজপুরে মানবিক কাজের স্বীকৃতি পেলেন যুব স্বেচ্ছাসেবকরা, দেওয়া হলো সম্মাননা ও অনুদান রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১০ বছর পূর্তি উদযাপন রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম গাজীপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম বন্ধে স্মারকলিপি

রূপগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
155

নিরাপন বিশ্বাস, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৭ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে মঠের ঘাট ও উপজেলা পরিষদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি মঠের ঘাট এলাকা থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদ জানান। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জজ কোর্টের পিপি আবুল কালাম জাকির, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন, মুড়াপাড়া ইউনিয়ন মহিলা দলের শেফালী স্মৃতি, শ্রমিক দলের সভাপতি দুলাল মিয়া, সেক্রেটারী আলেক চাঁন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক আল আমীন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের দাবি, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি কিংবা কোনো ধরনের নৈরাজ্যের চেষ্টা হলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৯:৩৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬