ঢাকা, বাংলাদেশ ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে আনসার কর্মকর্তার নেতৃত্বে চুরীর চেষ্টাকারী ৪ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পৈতৃক সম্পত্তি দখলে বাধা দেওয়ায় নারীকে জখমের অভিযোগ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত তিন রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই দিনাজপুরে মানবিক কাজের স্বীকৃতি পেলেন যুব স্বেচ্ছাসেবকরা, দেওয়া হলো সম্মাননা ও অনুদান রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১০ বছর পূর্তি উদযাপন রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম গাজীপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম বন্ধে স্মারকলিপি

দিনাজপুরে ইটভাটার সাইট ম্যানেজারের মরদেহ উদ্ধার

সবুজার রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
235

সবুজার রহমান, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের কাহারোল উপজেলায় আবুল কালাম আজাদ (৪৮) নামে এক ইটভাটার সাইট ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম আজাদ কাহারোল উপজেলার রাজুরিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকার একটি ইটভাটায় সাইট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আবুল কালাম আজাদ। পরে হোসেনপুর গ্রামের রাস্তার পাশে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি কাহারোল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কাহারোল থানা পুলিশ জানিয়েছে, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাস্তার পাশে ইটভাটার সাইট ম্যানেজারের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরে ইটভাটার সাইট ম্যানেজারের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬